1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রোনালদোর হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে কালিয়ারির বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে এক বছর দুই মাস পর ইতালিয়ান সিরি’আ লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রোনালদো। এবারও প্রতিপক্ষ সেই কালিয়ারি। প্রথমার্ধে করা তার হ্যাটট্রিকে ভর করে ৩-১ গোলে ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস।

কালিয়ারির মাঠে রোনালদো ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন।

১০ মিনিটের মাথায় হেডে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ২৫ মিনিটের মাথায় ডান পায়ের শটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন। আর ৩২ মিনিটের সময় তার বাম পায়ে করা গোলে হ্যাটট্রিক পূর্ণ হয়। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালির চ্যাম্পিয়নরা।

এটা ছিল রোনালদোর ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিক। ইতালিতে তৃতীয়। জুভেন্টাসের হয়ে সিরি’আ লিগের বাইরে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আর একটি হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা।

বিরতির পর জুভেন্টাস আর কোনো গোলের দেখা পায়নি। তবে কালিয়ারি একটি গোল শোধ দেয়। ৬১ মিনিটের মাথায় গোলটি করেন জিওভানি সিমিওনি। তবে সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com