1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পানগুছি নদী থেকে ৫ লাখ পার্শে পোনা জব্দ, আটক ১০ জেলে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ লাখ পার্শে মাছের পোনা ও ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২২ জানুয়ারি) ভোরে গোপন সংবাদেরে ভিত্তিতে মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ ওই পোনাগুলোকে জব্দ করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে জেলেদের ছেড়ে দেওয়া হয় এবং পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড, শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ লাখ পার্শে পোনা ও একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করি। পরবর্তীতে মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলে ও ট্রলার মালিকদের ১৫ হাজার টাকা জরিমানা এবং পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলীর উপস্থিতিতে পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়েছে। ট্রলারটি সুন্দরবনের ভোলানদীর সোনারচর এলাকা থেকে বাগেরহাটের রামপাল যাচ্ছিল বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com