1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হননি বুবলী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : সময়ের আলোচিত অভিনেত্রী বুবলীর হাতে থাকা বীর ও ক্যাসিনো ছবির কাজ শেষ হয়ে গেছে। তার কথানুসারে ছবি দুটির শুধু শুটিং নয়, ডাবিংও শেষ। এর মানে এ দুটি ছবিতে তার আর কোনো কাজই অবশিষ্ট নেই। কিন্তু তার হাতে নতুন ছবিও নেই। একটু প্রেম দরকার নামে যে ছবিটি আছে সেটির কাজ আপাতত বন্ধ আছে। ছবিটি আদৌ শেষ হবে বা কবে মুক্তি পাবে তার কিছুই জানা নেই বুবলীর।
শাহীন সুমনের ক্রিমিনাল নামে একটি ছবির নাম ঘোষিত হওয়ার কথা ছিল, সেটিও ঘোষিত হয়নি। ছবিটিতে বুবলীরই থাকার কথা। নাকি তিনি অন্য নামে ছবিটি নির্মাণ করছেন সেটাও জানা যায়নি। অন্যদিকে শাকিব খানকে নিয়ে ইফতেখার চৌধুরী যে ছবিটি করছেন সেটিতে বুবলী বা ববি কেউ নেই। অনেকের ধারণা ছিল ইফতেখার মানেই ববি আর শাকিব মানেই বুবলী। সে ধারণার ব্যতিক্রম ঘটেছে শাকিব খানের নতুন ছবি লন্ডন লাভের ক্ষেত্রে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ভারতের পার্লামেন্ট সদস্য ও অভিনেত্রী নুসরাত এবং বাংলাদেশের মম।
এ নিয়ে বুবলী কোনো কথা বলেননি। বুবলী বলেছেন, ‘তার সঙ্গে যায় না এমন গল্প ও চরিত্রে তিনি কাজ করবেন না।’ তবে বুবলী বীর ছবির চাইতেও ক্যাসিনো ছবি নিয়ে বেশি উচ্ছ্বসিত। তিনি বলেছেন, এ ছবির চরিত্রটি একেবারেই ভিন্নতর । কাজ করে বেশ মজা পেয়েছেন তিনি। বুবলী এ পর্যন্ত ১৩টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ১০টি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবির কাজ শেষ হয়েছে এবং একটির কাজ অসমাপ্ত আছে। বুবলীর ক্যাসিনো ছবির চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত হওয়ার তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে বুঝাই যায় যে, ১০টি ছবির চরিত্রে কোনো
বৈচিত্র্য ছিলনা। তিনি এক ধরনের চরিত্রে অভিনয় করেছেন। মনের মতো মানুষ পাইলাম না ছবিটি তার উপর নির্ভর করে নির্মিত হয়েছে। ক্যাসিনো ছবিতেও তার চরিত্রের গুরুত্ব রয়েছে। বুবলী বৈচিত্র্যময় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নিতে চান।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com