1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সেনারাও মিয়ানমার থেকে পালাচ্ছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভ্যুত্থান বিরোধীদের হত্যার নির্দেশ দেওয়ায় মিয়ানমার থেকে পালাতে শুরু করেছে সেনা সদস্যরা। সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর অন্তত ১৮০ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামে একটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে। আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও সামরিক জান্তা বিক্ষোভকারীদের ওপর হামলা-নির্যাতন ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীদের হত্যার ব্যাপারে ঊর্ধ্বতনদের নির্দেশ নৈতিকভাবে মানতে না পারায় গত সপ্তাহ থেকে মিয়ানমার থেকে পালাতে শুরু করেছে পুলিশ সদস্যরা। গত কয়েক দিনে দেশ থেকে পালানো তিন শতাধিক মানুষের মধ্যে দুই সেনা সদস্যও রয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা গোপনে পালিয়ে আসা ৪০ জনের সাক্ষাৎকার নিতে সক্ষম হয়েছেন। এদেরই অন্যতম সেনা সদস্য কিয়াও (ছদ্মনাম)

কিয়াও জানান, তিন চার বছর সেনাবাহিনীতে ছিলেন এবং তিনি সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের। তাকে খ্রিষ্টানদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং তাদের সম্পর্কে তথ্য সরবরাহের আদেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘সেনাবাহিনী নিরাপরাধ মানুষদের হত্যার নির্দেশ দিয়েছিল, যারা আমার মা ও বাবার মতো। আমি কেন আমার নিজের মানুষদের হত্যা করব?’

মিয়ানমার থেকে পালিয়ে আসার বিবরণ দিতে গিয়ে কিয়াও জানান, তিনি মোটরসাইকেলে করে এবং পায়ে হেঁটে চার দিনে মিয়ানমার থেকে ভারতের মিজোরামে পালিয়ে আসেন। মিজোরামে পৌঁছার পর দেশে ফোন দিয়ে তিনি জানতে পারেন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সেনা সদস্য বলেন, ‘আমার বন্ধু বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছিল এবং আমাকেও গুলি করতে বলা হয়…কিন্তু আমি আমার মানুষদের হত্যা করতে পারি না। তাই আমি রাতেই সেখান থেকে পালাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com