1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি আর নেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (৬১) আর নেই। হৃদযন্ত্রের জটিলতায় বুধবার (১৭ মার্চ) দেশটির দার-ইস-সালাম হাসপাতালে মারা যান তিনি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি। তার স্বাস্থ্যের অবস্থা নিয়েও গুজব ছিল। বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের সাহসী নেতাকে হারিয়েছি। তার মৃত্যুতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

২০২০ সালের জুনে তানজানিয়াকে করোনা মুক্ত ঘোষণা দেন প্রেসিডেন্ট মাগুফুলি। মে থেকে দেশটির করোনার সংক্রমণ নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এরপর ভ্যাকসিন কিনতেও অস্বীকৃতি জানায় দেশটির সরকার।

২০১৫ সালের অক্টোবরে মাগুফুলিকে প্রথম বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এরপর গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি।

তথ‌্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com