1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজ অস্ত্রে পুলিশের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ঢাকা: হতাশা থেকে আত্মহত্যা করেছেন পুলিশের নায়েক শাহ মো. আবদুল কুদ্দুস (৩১)। তবে কি কারণে এ হতাশা দেখা দিয়েছিল তা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক বা অন্য কারণে তার ভেতর হতাশা কাজ করছিল। সেই হতাশা থেকেই নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করতে পারেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তার স্বজন এবং বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে মিরপুরে পুলিশলাইনে শাহ মো. আবদুল কুদ্দুস আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জের রসুলপুরে। বাবার নাম শাহ মো. আবদুল ওয়াহাব।

এদিকে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কাফরুল থানার এসআই মোজাম্মেল হক। সুরতহাল শেষে তিনি গণমাধ্যমকে বলেন, কুদ্দুসের বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এটি তার সঙ্গে থাকা বন্দুকের গুলি হতে পারে। তারপরও আমরা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com