1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম লিপিয়াড়া গ্রামে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে লিপিয়াড়া গ্রামের নিজ বাড়িতে আগুনে পুড়ে মংসালু মারমা (১১) ও ওমরা মারমার (৬) মৃত্যু হয়। নিহত শিশুরা লিপিয়াপাড়ার মেমং মারমার সন্তান।

স্থানীয়রা জানান, রাতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেশীরা আগুন নেভানোর পর বাড়ির ভেতর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করে। ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও দুটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমজাদ হোসেন জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com