1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর দখলে শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার পর্যন্ত ১৩টি রাজ্যের ৬০টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেছে। অন্তত একটি ক্ষেত্রে ক্যাম্পাসে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী দুই শিক্ষককে প্রহার করেছে। নিরাপত্তা বাহিনী হাসপাতালসহ সরকারি প্রতিষ্ঠানগুলো কবজা করেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে সেভ দ্য চিলড্রেন বলেছে, এসব ঘটনা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে এবং এগুলো শিশু অধিকার লঙ্ঘনের প্রতিচ্ছবি। যে কোনো পরিস্থিতিতেই নিরাপত্তা বাহিনীর স্কুল ব্যবহার করা উচিত নয়।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রতিদিনই সহিংসতার মাত্রা বাড়াচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে এ পর্যন্ত প্রায় ৩০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, নিরাপত্তা বাহিনী হাসপাতাল থেকেও বিক্ষোভকারীদের আটক করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com