1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শেষ মুহূর্তের দুই গোলে সেমিফাইনালে ম্যানসিটি

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির দারুণ পরীক্ষা নিয়েছে এভারটন। শনিবার রাতে ৮৩ মিনিট পর্যন্ত তাদের আটকে রেখে এরপর খেই হারিয়েছে। শেষ মুহূর্তের দুই গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের শেষ চার নিশ্চিত করলো স্কাই ব্লুজরা।

এই জয়ে পেপ গার্দিওলার দলের কোয়াড্রপল (চার) শিরোপা জয়ের আশাও বেঁচে রইলো।

এভারটনের বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে খেলে সিটি। কিন্তু রক্ষণব্যুহ ভাঙতে পারছিল না কোনোভাবেই। প্রথমার্ধের শেষের দিকে গোলের দারুণ সুযোগও পেয়েছিল এভারটন। কিন্তু ইয়েরে মিনার হেডে সেটি জালে জড়ানো থেকে রক্ষা পায়। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

বিরতির পর ৬০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ম্যানসিটিও। কিন্তু সেটি থেকে গোল আদায় করতে পারেনি। সিটির একের পর এক আক্রমণ রুখে দিয়ে ৮৩ মিনিট পর্যন্ত এভারটন নিজেদের জাল অক্ষত রাখে। এরপর খেই হারায়। ৮৪ মিনিটে ইকলে গুনদোগান গোল করে অচলবস্থা ভাঙেন। আর ৯০ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় সিটির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com