1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে চিকিৎসকরা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোববার মিয়ানমারের সংবাদমাধ্যম মিজিমা এ তথ্য জানিয়েছেন।

মিজিমার ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রোববার ভোরে সাদা অ্যাপ্রন পরা শতাধিক ব্যক্তি খালি সড়কে মিছিল করছেন। এসময়ে তারা স্লোগান দেন, ‘সামরিক শাসনের ব্যর্থতা, আমাদের কারণ আমাদের কারণ।’

একই দিন মান্ডালেতে ‘মানুষবিহীন’ ধর্মঘট পালন করেছেন প্রকৌশলীরা। জনপ্রিয় এই কৌশলে সড়কজুড়ে কিংবা জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মানুষের পরিবর্তে সাইনবোর্ড দাঁড় করিয়ে রাখা হয়।

এদিকে শনিবার রাতে মিয়ানমারের প্রায় ২০টি স্থানে মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ করা হয়েছে। প্রধান শহর ইয়াঙ্গুন থেকে শুরু করে উত্তরের কাচিন রাজ্যের ছোট শহর পর্যন্ত বিক্ষোভের ছবি পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছু কিছু স্থানে বৌদ্ধ ভিক্ষুরা বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ২৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি পর্যবেক্ষক গ্রুপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com