1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ঘোড়ার ভাস্কর্য অপসারণের দাবীতে শেরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুরের থানামোড় বঙ্গবন্ধু স্কয়ারে পৌরসভার উদ্যোগে স্থাপিত আরোহীসহ একটি ঘোড়ার ভাস্কর্য অপসারণের দাবীতে ৭ দিনের আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেছে শেরপুর জেলা নাগরিক সমাজ নামে একটি নাগরিক সংগঠন। এর মধ্যে ভাস্কর্যটি অপসারণ না করা হলে জনতার উদ্যোগে অপসারণ করে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার ঘোষনাও দিয়েছে সংগঠনটি।
বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত শহরের থানামোড় বঙ্গবন্ধু স্কয়ারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আখতারুজ্জামান, সদস্য সচিব মিনহাজুল ইসলাম মিনাল, বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব আ স ম কাকন নয়ন, কবি ও সাংবাদিক তালাত মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com