1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

নাইজারে বন্দুকধারীদের গুলিতে ১৩৭ জন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছে। রোববার মালি সীমান্তবর্তী তিনটি গ্রামে নির্মম এ হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা। সোমবার (২২ মার্চ) দেশটির সরকার এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

মালির সীমান্তবর্তী ইন্তাজায়েনি, বাকোরাত ও উইসতানে নামক তিনটি গ্রামে বন্দুকধারীরা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা নির্বিচারে গুলিবর্ষণ করে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। প্রথম দিকে তারা ৬০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। সোমবার তারা জানায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আব্দুররহমানে জানান, সাধারণ মানুষ ও অসহায় গ্রামবাসী এখন সশস্ত্র দস্যুদের টার্গেটে পরিণত হয়েছে। তারা নির্মমতা ও ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। রোববার তাদের নির্মমতার শিকার হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

নাইজারের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের জন্য বন্দুকধারীদের হামলা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এখন দেখার বিষয় তিনি কিভাবে এই ধরনের হামলাকারীদের নিয়ন্ত্রণ করেন। যারা অনেক বছর ধরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে আসছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবচেয়ে দারিদ্রপীড়িত দেশগুলোর মধ্যে নাইজার অন্যতম। দেশটির মালি ও নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীদের হামলায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। পাঁচ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com