1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মিরপুরে চলন্তিকা বস্তির শতাধিক ঘর ভস্মীভূত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

ঢাকা: রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন দগ্ধ হয়েছেন। শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে।

শুক্রবার ভোরে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের পরেই বিস্তারিত বলা যাবে।

শুক্রবার ভোরে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন ঘরে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেকে সব হারিয়ে বিলাপ করছেন। নিম্ন আয়ের এসব মানুষ এখন ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আছেন। এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে এ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com