1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিকেএসপিতে নাসিরময় একদিন

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ৪ উইকেট। নাসির হোসেন যেন `ওয়ান ম্যান আর্মি’।

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন রংপুর বিভাগের এ স্পিন অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে তার ঘূর্ণিতে দিশেহারা ঢাকা বিভাগ। পেয়েছেন ৪ উইকেট। ঢাকা অলআউট মাত্র ১২৮ রানে।

যদিও প্রথম ইনিংসে বড় লিডের সুবাদে রংপুরকে বড় লক্ষ্য দিয়েছে তারা। ঢাকার ৩৬৫ রানের জবাবে নাসিরের সেঞ্চুরির পরও রংপুরের রান ২৩০। ২৬৪ রানের লক্ষ্য তাড়ায় বুধবার তৃতীয় দিন শেষে রংপুরের রান ২ উইকেটে ৩৫।

জয়ে জন্য ঢাকার প্রয়োজন ৮ উইকেট, রংপুরের ২২৯ রান। দেখার বিষয় শেষ দিনে কারা হাসে বিজয়ের হাসি।

৯৩ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন নাসির। সেঞ্চুরি পেতে মরিয়া এ ব্যাটসম্যান বাড়তি ঝুঁকি নেননি। দেখেশুনে শট খেলে নাজমুল ইসলাম অপুর বল মিড উইকেটে পাঠিয়ে পৌঁছে যান সেঞ্চুরিতে। এরপর যোগ করেন আরও ১৫ রান। শেষমেষ তাকে থামান পেসার সালাউদ্দীন শাকিল। ২৫২ বলে ১১ চার ও ৪ ছক্কা সাজান ১১৫ রানের ইনিংসটি।

বল হাতে ঢাকার হয়ে ৪ উইকেট নেন নাজমুল। ২টি করে উইকেট পেয়েছেন দুই পেসার সুমন ও শাকিল। শুভাগত হোম ও আরাফাত সানির পকেটে গেছে একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ১৩৫ রানের লিড পাওয়ায় আগ্রাসী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা বিভাগ। তাতে বিপদ ডেকে আনে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারায়। কোনও ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ইনিংস বড় করেননি। ১২৮ রানে শেষ তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আরাফাত সানি। ৩৬ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া রনি তালুকদার ২১, শুভাগত হোম ১৯, তাইবুর পারভেজ ১৫ রান করেন।

ব্যাটিংয়ের পর নাসিরই রংপুরের সেরা বোলার। ৯.৫ ওভার বোলিং করেন ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। সোহরাওয়ার্দী শুভ ৩ ও মাহমুদুল হাসান ২ উইকেট নেন।

লক্ষ্য করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। তানবীর হায়দার ও জাহিদ জাবেদ ৫ রান করে ফিরে যান সাজঘরে। দুজনের উইকেট নেন দুই বাঁহাতি সানি ও নাজমুল। সোহারাওয়ার্দী ১২ ও মাহমুদুল ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com