1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে শুক্রবার দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতের স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগি উলটে আছে এবং ভেতর যাত্রীরা আটকা পড়ে আছেন। এছাড়া চারিদিকে ট্রেনের ভাঙা অংশ ছড়িয়ে রয়েছে। ভিডিওতে দেখা যায়, কিছু আহত ব্যক্তি অজ্ঞান অবস্থায় রয়েছেন এবং অন্যদের রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা হতাহত যাত্রীদের ঘটনাস্থলের কাছাকাছি শুইয়ে রাখছেন।

মিসরের রেল কর্তৃপক্ষ জানায়, কোনো ‘অজানা ব্যক্তি’ জরুরি ব্রেক কষলে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। ব্রেকের ফলে একটি ট্রেন থেমে যায় এবং আরেকটি ট্রেন পেছন থেকে এসে ধাক্কা দেয়। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

উত্তর আফ্রিকার অন্যতম পুরনো ও বড় রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। তবে দেশটিতে প্রায়শই ট্রেন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৭ সালে মিসরে ১ হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com