1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

সজল-মমর ‘হারমোনিয়াম’   

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘হারমোনিয়াম’। হারুন রুশোর চিত্রনাট্য ও পরিচালনা টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জাকিয়া বারী মম, আবুল হায়াত, প্রিয়া ছেত্রী, আফরোজা হোসেন, দুখু সুমন, রাশেদ মামুন, বিপ্লব প্রসাদ প্রমুখ। শনিবার (২৫ জানুয়ারি) মাছরাঙা টেলিভিশনে রাত ৮.৩০ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে।
গল্পে দেখা যাবে, ধীরেন স্যারের (আবুল হায়াত) পুরনো ছাত্র অনিরুদ্ধ (সজল) এখন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন পড়ে দেশে এসে প্রথমেই ছুটে এসেছে স্যারের পদধূলি নিতে। কারণ অনিরুদ্ধের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই ধীরেন স্যার। পুরনো ছাত্রকে পেয়ে স্যারও খুশি। কিন্তু স্যারের বড়মেয়ে প্রতিমা (মম) অনিরুদ্ধের সাথে একটা কথাও বলে না। এ নিয়ে অনিরুদ্ধের মনে খটকা লাগে। পরে জানা যায়, একজনকে ভালোবেসে খুব আঘাত পায় প্রতিমা। তারপর থেকেই বাকরুদ্ধ হয়ে যায় প্রতিমা, অনেক চিকিৎসা করেও তার মুখে কথা ফোটানো যায়নি আর। অথচ একসময় কী চমৎকার গানের গলা ছিল তার। প্রতিমার জন্য খুব মায়া হয় অনিরুদ্ধের। শেষ পর্যন্ত অনিরুদ্ধ কি পারবে প্রতিমার মুখে কথা ফোটাতে?

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com