1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

সশস্ত্র বাহিনী দিবসেই সেনাদের গুলিতে নিহত ৯০

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনেই  ৯০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এমন দিনে এই হত্যাকাণ্ড ঘটলো যেদিন মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা দাবি করেছে, তারা দেশের জনগণকে রক্ষা করবে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।

শনিবার মিয়ানমারের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিবস পালন করছে। এদিন মান্ডালায় ও ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছে, ঘরে ফিরে না গেলে তাদেরকে মাথা ও পেছনে গুলি করা হবে।

ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত জান্তাবিরোধী জোট বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, ‘আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরাপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়াঙ্গুনের দালা উপশহরে বিক্ষোভে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি করে নিরাপত্তা বাহিনী। ইনসেইন জেলা শহরে তিনজন নিহত হয়েছেন। আর পূর্বের লাশিহো শহরে মারা গেছেন চারজন। ইয়াঙ্গুনের কাছে বাগোতেও পৃথক চারটি ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com