1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

কটূক্তির শিকার মালাইকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তারপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এবার একটি ছবিকে কেন্দ্র করে কটূক্তির শিকার হলেন মালাইকা। গতকাল বৃহস্পতিবার মালাইকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, সাদা রঙের পোশাকের সঙ্গে অন্যরকম সাজে ক্যামেরাবন্দি হয়েছেন মালাইকা। ছবিটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের একাংশ কটূ আক্রমণ করতে থাকেন।

একজন মন্তব্য করেন, ‘যতই নিজেকে কম বয়েসি প্রমাণের চেষ্টা করুন না কেন, আপনার বয়স হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘অর্জুনের সঙ্গে কোনোভাবে মানানসই নন।’ অন্য একজন লিখেছেন, ‘কয়েক বছর পর অর্জুন বুঝতে পারবে, মালাইকার সঙ্গে তার সম্পর্ক কোনোভাবে ঠিক ছিল না।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের পুত্র আরহান খান।

অনেক দিন ধরেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা প্রেম করছেন। খুব শিগগির তারা বিয়ে করবেন। অন্যদিকে ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন আরবাজ খান। তাদের এ সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com