1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

গুলির পর পুড়িয়ে হত্যা করলো মিয়ানমারের সেনারা

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে এক ব্যক্তিকে গুলির পর পুড়িয়ে হত্যা করেছে সেনাবাহিনী। শনিবার রাতে দেশটির মান্দালে শহরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে মিয়ানমার নাউ।

রাত ৯টার দিকে অংমায়াথাজান শহরতলির মিন তে ই কিন ওয়ার্ডে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে সেনা সদস্যরা। এতে আই কো নামে ৪০ বছরের এক ব্যক্তির বুকে গুলিবিদ্ধ হয়। সেনারা আহত আই কোকে টেনে নিয়ে আসে এবং তাকে জ্বলন্ত চাকার স্তুপের ওপর নিয়ে ফেলে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সে চিৎকার করছিল এবং বলছিল, আমাকে বাঁচাও মা।’

আই কো যখন বাঁচার জন্য চিৎকার করছিল তখন সেনারা ফাঁকা গুলি ছুড়ছিল। ফলে তাকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এক স্বেচ্ছাসেবক নৈশপ্রহরী জানিয়েছেন, আই কো এর হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগেই অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই ওয়ার্ডে প্রবেশ করে। সেনাদের ঠেকাতে দেওয়া ব্যরিকেডে তারা অগ্নিসংযোগ করে। এর পরপরই সেনারা সেখানে প্রবেশ করে এবং গুলি ছুড়তে শুরু করে। আই কো আগুন নেভানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিল।

তিনি বলেন, ‘তারা টানা গুলি ছুড়ছিল। আমরা সেখান থেকে পালিয়ে আসি। গুলিবিদ্ধ ব্যক্তিকে পরে আটক করা হয়। আমার মনে হয়, গ্রেপ্তারের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com