1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে ৩ নারীসহ ৪ ইয়াবা কারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ৭৩০ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। উপজেলার সীমান্তবর্তী পাঁচ মেঘাদল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার ইসমাইল হোসেন (৬২), মাহমুদা আক্তার (২৪), রুপসী বেগম (২৩) ও খাদিজা খাতুন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানা পুলিশের একটি দল পাঁচ মেঘাদল গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় বিক্রির উদ্দেশ্যে বাড়ির উঠানে রাখা ৭৩০ পিচ ইয়াবাসহ ৩ নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়। শ্রীবরদী থানা পুলিশের ওসি রুহুল আমিন তালুকদার শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
– ফরিদ আহাম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com