1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

সুইমস্যুটে পরিণীতির ছবি ভাইরাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। যে কারণে ফুরসত মিলতেই ছুটলেন ছুটি কাটাতে।

বর্তমানে মালদ্বীপে অবকাশ যাপন করছেন এই অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, পরিণীতি কালো সুইমস্যুটে সমুদ্রে শুয়ে আছেন। চোখে কালো রোদ চশমা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘মাঝ সমুদ্রে হ্যামক? ইয়েস প্লিজ!’

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল এই ছবি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। এরই মধ্যে শুধু ইনস্টাগ্রামে ছবিটিতে প্রায় আট লাখ লাইক পড়েছে।

সমুদ্রে ডাইভ অনেক পছন্দ করেন এই লাস্যময়ী অভিনেত্রী। অন্য ছবিতে ডাইভিং শেষে বিশ্রামরত অবস্থায় দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে সমুদ্র দেন, আমি খুশি হয়ে যাব। মালদ্বীপ আমার প্রায় দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে।’

পরিণীতির পরবর্তী সিনেমা সন্দীপ অউর পিংকি ফারার। এতে অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া দ্য গার্ল অন দ্য ট্রেন সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com