1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে মুজিববর্ষ গোল্ডকাপ ভলিবল টূর্ণামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আব্দুল হাকিম (এমএলএ) স্মৃতি সংসদ এর আয়োজনে মুজিব বর্ষ গোল্ডকাপ ভলিবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধনী খেলা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাকিম সরকার এর ছেলে এবং খেলার উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক সরকার গোলাম ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ এ খেলা উদ্বোধন করেন। খেলায় ২/১ সেটে নকলা হান্টারকে পরাজিত করে বিজয়ী হয়েছে নালিতাবাড়ী পৌর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক পৌর মেয়র আব্দুল হালিম উকিল, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, আ’লীগ নেতা রেজাউল করিম, মুক্তারুজ্জামান, কাউন্সিলর জহুরুল হক, সুরঞ্জিত সরকার বাবলু, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

৮টি দল এ টূর্ণামেন্টে অংশ নেবে বলে জানান খেলা আয়োজকপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com