1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষে ‘অবস্থান’ জানাল ভারত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাধারণ নাগরিকদের ওপর সে দেশের সেনাবাহিনীর চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে ভারত। সেই সঙ্গে মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষেও নিজেদের অবস্থানের কথা জানাল দেশটি। খবর : এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। এছাড়া দেশটির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আসিয়ানের মতো সংস্থাসহ যেকোনো ধরনের প্রয়াসকে তারা সমর্থন করে।

অরিন্দম বাগচী বলেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি যে, আইনের শাসনকে প্রাধান্য দেয়া উচিত। আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে।’

মিয়ানমার থেকে পালানো নাগরিকদের ভারতে ঢুকতে দেয়া হবে কি-না এমন প্রশ্নে অরিন্দম বাগচী বলেন, ‘যেহেতু সীমান্ত অতিক্রমের বিষয় তাই বিদ্যমান আইনের সঙ্গে মানবিক বিবেচনায় বিষয়টি দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার ইস্যুতে আমরা আন্তর্জাতিক মহলে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বিষয়টিতে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর এনএলডির নেতা অং সান সুচি ও মিয়ানমারের প্রেসিডেন্টসহ সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিদের আটক করে সেনা সরকার। এখন পর্যন্ত দেশটিতে জান্তাবিরোধী সহিংসতায় নারী শিশুসহ অন্তত ৫৩৬ জন নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন আড়াই হাজারেরও বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com