1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

অর্ধেক টাকায় কম্বাইন হার্ভেস্টার পেল নকলার ৩ কৃষক

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় অর্ধেক টাকায় কৃষিযন্ত্র কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে পরিষদ প্রাঙ্গনে চাবীসহ ৩জন কৃষকের মাঝে এ কৃষিযন্ত্র হস্তান্তর করা হয়। তারা হলেন- উপজেলার নকলা ইউনিয়নের ধামনা গ্রামের চাষী মোঃ শাহিনুর ইসলাম ও চন্দ্রকোনা ইউনিয়নের চাষী মোঃ আলম মিয়া।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও)জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকরদের ১৪ লাখ টাকায় এ মেশিন দেওয়া হল। এ মেশিন দিয়ে দৈনিক প্রায় ৮-১০ একর জমির ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও একই সাথে বস্তাবন্দী করা যাবে। এ বছর নকলা উপজেলা থেকে ৬টি কম্বাইন হার্ভেস্টারের চাহিদা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩টি বরাদ্দ পাওয়া গেছে। আপাতত দু’জন কৃষকের মাঝে ২টি হস্তান্তর করা হলো। অন্যটি বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com