1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মহিপুরে যুবলীগের উদ্যোগে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কোভিট-১৯ মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে মহিপুর থানা যুবলীগের আয়োজনে মহিপুর সাপ্তাহিক হাটে আসা মানুষজনের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট’র নেতৃত্বে বৃহস্পতিবার যুবলীগ কর্মীরা মহিপুর সাপ্তাহিক বাজারসহ মহাসড়কে চলাচলরত মটোরবাইক, অটোরিক্সা ও অটোভ্যান চালকসহ চলাচলরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করেন। এসময় করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাচঁতে সকলকে সরকারের দেয়া কঠোর নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। মহামারির এ প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে পারিবারিক সুরক্ষার তাগিদ দেন যুবলীগ নেতাকর্মীরা।
মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন জানান, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাস্ক বিতরণসহ কোভিট-১৯ এর সকল কার্যক্রমে মাঠে জনগণের পাসে আছি এবং থাকব ইনশাল্লাহ। এ সময় মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুবলীগ নেতা ছিদ্দিক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com