1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন: এক লাখ টাকা জরিমানা, বালু জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আনার মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা এবং উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ রায় দেয় প্রশাসন।
সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর বালু উত্তোলন নিষিদ্ধ এলাকা গোবিন্দনগর গ্রাম থেকে বালু উত্তোলন করছিল ওই গ্রামের আনার মিয়া। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানকালে বালু ব্যবসায়ী আনার আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা এবং একইসঙ্গে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com