1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে অন্যত্র বিয়ে করায় প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : প্রেম করে অন্যত্র বিয়ে করায় সম্পর্কে মামাতো ভাই ও প্রেমিককে বাড়ি ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন করে দিয়েছে ফুফাতো বোন ও সাবেক প্রেমিকা রীনা। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জিহান নামে ওই প্রেমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে শেরপুরর শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্কর ছেলে জিহানের (২৭) সাথে বকচর গ্রামের আশরাফ আীল কন্যা ও তারই ফুফাতো বোন রীনার প্রেম চলে আসছিল বেশ কিছুদিন যাবত। সম্প্রতি জিহান পারিবারিকভাবে অন্যত্র বিয়ে ফেলে। এতে মনে মনে ক্ষোভ জন্ম নেয় প্রেমিকা রীনার। শুক্রবার সন্ধ্যায় রীনা তার সাবেক প্রেমিক ও সম্পর্কে মামাতো ভাই জিহানকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে তার সাথে মেলামেশা করতে গেলে ধারালো কিছু দিয়ে আকস্মিক জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এসময় জিহান চিৎকার শুরু করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থা গুরুতর দেখে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রেমিকা রীনাকে আটক করেছে। এসময় রীনা অচেতন হয়ে পড়ে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com