1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতীতে শত বছরের সরকারী খাল দখল করে বসতবাড়ি নির্মাণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চাপাঝোড়া গ্রামের শত বছরের একটি সরকারী খাল দখল করে জমশেদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, প্রায় ১শ একরের অধিক আবাদী জমিতে প্রবেশ করা গারো পাহাড়ের পানির ঢল, বৃষ্টির পানি ও বন্যার পানি চাপঝোড়া মাটিয়া মসজিদ সংলগ্ন প্রায় শত বছরের পুরনো একটি মাত্র খাল দিয়ে নিষ্কাশন হয়। সরকারী ওই খাল নিজের রেকর্ডভুক্ত জমি দাবী করে সম্প্রতি অন্যত্র বসতবাড়ি থাকা সত্বেও খালটি সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন জমশেদ আলী।
এলাকাবাসী জানান, খালটি পুনরুদ্ধার করা না গেলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্রায় শতাধিক চাষীর ফসলি জমি নষ্ট হয়ে যাবে। একইসঙ্গে বসবাস করাও কষ্টকর হয়ে পড়বে। এমতাবস্থায় এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com