1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছলিম উদ্দিন নামে পচাত্তর বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার গাছগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাছগড়া গ্রামের পচাত্তর বছর বয়সী বৃদ্ধ ছলিম উদ্দিন দুপুরে নিজ মিষ্টি আলুর ক্ষেতে কাজ করছিলেন। এসময় প্রতিবেশি কৃষি শ্রমিক ফজল হকের পাঁচ বছর বয়সী কন্যাশিশু ওই বৃদ্ধের কাছে গিয়ে আলু চায়। বৃদ্ধ আলু দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নিয়ে যায়। পরে দরজা চাপিয়ে বিবস্ত্র করে শরীরের স্পর্শকাতর অঙ্গসমূহে হাত দেয়।
এদিকে শিশুটির বোন শিশুটিকে দেখতে না পেয়ে ছলিম উদ্দিনের ঘরের দরজা খোলতেই বিবস্ত্র শিশুটিকে দেখতে পায়। এসময় শিশুটি চিৎকার করে উঠে। পরে তাৎক্ষণিক শিশুটির পরিবার থানা পুলিশে যোগাযোগ করলে পুলিশের এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করে নিয়ে আসে। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধ ধর্ষণ চেষ্টার ঘটনা অস্বীকার করে মিথ্যা অভিযোগ বলে দাবী করেছেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com