1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বরগুনায় বাস খাদে, একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বরগুনা : বরগুনার আমতলীতে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার একে স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুপুর (৪০), তার ছেলে  হাসিব (১০) ও নুপুরের বোনের মেয়ে লামিয়া (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের দোয়া নামে একটি বাস পটুয়াখালী থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। আমতলী পৌর শহরের একে স্কুল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন ১০ জন। নিহতদের মরদেহ আমতলী থানায় নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com