1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলন ও পরিবহনে জড়িত তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এ দণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোগাই নদীর নিষিদ্ধ স্থান হাতিপাগার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে হাতিপাগার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। অভিযান চলাকালে বালু উত্তোলনে জড়িত হাতিপাগার গ্রামের শ্রমিক শামসুল আলম (৩০), একই গ্রামের বালু ব্যবসায়ী সোহেল (২৮) ও নয়াবিল হাতিপাগার গ্রামের বালু ব্যবসায়ী আবু সামাকে (৩৬) হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ প্রমাণিত হওয়ায় শামসুলকে ৭ দিনের এবং সোহেল ও আবু সামাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আরও এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com