1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০১

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে চলমান বিক্ষোভ ও আন্দোলন দমনে জান্তা সরকারের হাতে এ পর্যন্ত নিহত হয়েছে ৭০১ জন। রাজনৈতিক বন্দিদের সহযোগিতা বিষয়ক সংস্থার (এএপিপি) জরিপে এমনটাই উঠে এসেছে। নিহতদের মধ্যে আন্দোলনকারী, রাজনৈতিক বন্দি, নারী ও শিশু রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

জরিপে আরো প্রকাশ করা হয়েছে— এ পর্যন্ত জান্তা সরকারের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ১২ জন। পাশাপাশি নতুন করে ৬৫৬ জন আন্দোলনকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সবশেষ গেল শুক্রবার জান্তা সরকারের সেনাবাহিনীর গুলিতে বাগোতে ৮২ জন নিহত হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অস্থিরতা বিরাজ করছে। সেদিন দেশটির সেনাবাহিনী নবনির্বাচিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) নেত্রী অং সাং সূ চিসহ অন্যান্য নেতাদের গ্রেফতার করে সামরিক শাসন জারি করে। সেই থেকে এই সেনা শাসনের বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা সত্বেও দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com