1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে মালিকানা জমি বেদখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মালিকানা জমি বেদখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে ওই জমির মালিক মো: রুস্তুম আলী এ সংবাদ সম্মেলন করেন।
অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মো: রুস্তুম আলী বলেন, আমি টেংগড়পাড়া মৌজার ১ নং খতিয়ানের সাবেক দাগ নং ৫৫ ও বিআরএস ২১৫ নং দাগের ৫ শতাংশ জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। প্রায় ৬ মাস যাবত ওই ভোগদখলীয় জমিতে স্থানীয় একটি কুচক্রী পক্ষ মসজিদ ও মাদরাসার নাম করে বেদখল দেয়ার চেষ্টা করে আসছে। আমি এর প্রতিবাদে ওই কুচক্রী পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। যার মামলা শেরপুর জেলা জজ আদাল নং ১৩৪/২০৪। আদালত আমার পক্ষে দু’তরফা বন্দোবস্তের রায় দেন। এই রায় এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা নির্দেশ অমান্য করে ওই কুচক্রী পক্ষ আমার ক্রয়কৃত জমি বেদখল করেছে। আমি প্রশাসনসহ মিডিয়ার মাধ্যমে আমার জমি ফেরত চেয়ে আইনানুগ ব্যবস্থার জন্য সাংবাদিক সম্মেলন করি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com