1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের লক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে পৃথক দায়ে মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন।
প্রশাসন সূত্রে জানা গেছে, বারবার নিষেধাজ্ঞা সত্বেও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে চারআলী বাজারে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠান, বটতলা মিশন মোড়ে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বারমারী বাজারে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমবাগান বাজারে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও টেংরাখালী মোড়ে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান মিলে মোট ৮ ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে সর্বমোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও চারআলী নাকুগাঁও ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের দায়ে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও উত্তোলিত ট্রাকভর্তি বালু জব্দ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচু জমি ভরাটে ব্যবহার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com