1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুক্তির অপেক্ষায় রিদুয়ানা রিদু’র ‘পাখি ছাইড়া গেলো’

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

বিনোদন প্রতিনিধি : সম্প্রতি নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাখি ছাইড়া গেলো’। গানটির গীতিকার সুহেল আহমেদ, সঙ্গীত শাহিন রানা ও কন্ঠ শিল্পী কায়সার হামিদ। এতে মডেল হিসাবে কাজ করেছেন গ্লামার কুইন রিদুয়ানা রিদু ও শিমুল খান রাজ। মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।
এ প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান পুতুল বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি হাতিরঝিলে বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে কাজ করেছেন রিদুয়ানা রিদু ও শিমুল খান রাজ খুব ভালো অভিনয় করেছেন।
মডেল রিদুয়ানা রিদু বলেন, পরিচালক কামরুজ্জামান পুতুল এর সাথে বিজ্ঞাপনের কাজ করেছি। মিউজিক ভিডিও প্রথম কাজ। মডেল শিমুল খান রাজের সাথে অামার প্রথম কাজ গানের গল্পের রসায়ণটা ভালো ছিলো।
পরিচালক কামরুজ্জামান কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। পাখিটা ছাইড়া গেলো গানটি দর্শকরা ভালো ভাবে নিবে গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি। পাখিটা ছাইড়া গেলো মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পাবেন।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com