1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

আশুলিয়ায় গণধর্ষণের শিকার তরুণী, হাসপাতালে নিলেন রিকশাচালক

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

ঢাকা : সাভারের আশুলিয়ায় এক তরুণী গণর্ধষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কালেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করিয়েছেন এক রিকশাচালক।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া হাবিব ক্লিনিকের পেছনে ওই তরুণীকে ধর্ষণ করে দুই যুবক।

তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। এসময় তাকে জোর করে ধরে নিয়ে যায় স্থানীয় আমিনুল ও হাবিব নামে দুই যুবক। তারা ওই তরুণীকে ধর্ষণ করে রাস্তার পাশে একটি ঝোঁপের মধ‌্যে ফেলে যায়। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রিকশাচালক মিজান। হঠাৎ তিনি গোঙানির শব্দ শুনে রিকশা থামান। এরপর ওই তরুণীকে উদ্ধার করেন। পরে এলাকার আরেক ব‌্যক্তির সহযোগিতায় মিজান রিকশা করে ওই তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তরুণী এখন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com