1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জুয়াড়ির সঙ্গে সাকিব-তামিমকে পরিচয় করান স্ট্রিক!

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : যে সিরিজে জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা গোপন করেছিলেন সাকিব আল হাসান, সেই সিরিজেই তথ্য ফাঁস করেছিলেন জিম্বাবুয়ের তৎকালীন কোচ হিথ স্ট্রিক। এমন অনৈতিক কাজ জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি পেসার করেছেন আরও। যেসব অভিযোগের প্রমাণ পাওয়ায় আট বছরের জন্য আইসিসি নিষিদ্ধ করলো তাকে।

শুধু ওই সিরিজেই না, জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, বিপিএল, আইপিএল, এপিএলের ম্যাচ পাতাতে জুয়াড়িদের সহায়ক হতে পারে, দলের এমন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত স্ট্রিক এবং দোষী সাব্যস্ত হয়েছেন।

২০১৯ সালে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় শাস্তি পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। সাকিবে ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে আইসিসির পাঠানো ই-মেইলে বলা হয়েছিল, সাকিবের পরিচিত কেউ জুয়াড়ি দীপক আগরওয়ালকে বাংলাদেশি বেশ কিছু ক্রিকেটারের ফোন নম্বর দিয়েছিলেন।

কিন্তু সেই ব্যক্তিটি কে? তার পরিচয় প্রকাশ করেনি আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। সেই ঘটনা ২০১৮ সালের জানুয়ারিতে। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুইবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। ওই সিরিজে জিম্বাবুয়ের কোচ হয়ে ঢাকায় এসেছিলেন স্ট্রিক। বিভিন্ন সূত্রে খবর, সাকিবের ফোন নম্বর আগাওয়ালকে দিয়েছিলেন স্ট্রিকই! শুধু তাই নয়, সাকিব, তামিম ও আরও দুই একজন ক্রিকেটারের সঙ্গে আগারওয়ালকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলে, ‘জাতীয় দলের একজন অধিনায়কসহ মোট চারজন ক্রিকেটারকে তিনি (স্ট্রিক) এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যিনি জুয়াড়ি হতে পারেন।’

প্রসঙ্গত, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন ৪৭ বছর বয়সী সাবেক এ পেসার। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের সঙ্গে তার ওঠাবসা ও সখ্যতা ছিল দারুণ। আগারওয়ালের সঙ্গে স্ট্রিকের সম্পর্ক দেড় বছরের। ওই সময়গুলোতেই নানা তথ্য আদান-প্রদান করেছেন তিনি। যেগুলো সরাসরি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত।

২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পান জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা এ ক্রিকেটার। সেখানেও দলের তথ্য পাচার করেছিলেন স্ট্রিক। এছাড়া ২০১৭ বিপিএল, ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগ ও আফগান প্রিমিয়ার লিগ এবং বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে একই অনৈতিক কাজ করেছিলেন স্ট্রিক।

সাকিবের পাশাপাশি আগারওয়াল প্রস্তাব করেছিলেন তামিমকেও। তবে বাঁহাতি ওপেনার তাৎক্ষণিক বিষয়টি বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাকে জানান এবং এ ব্যাপারে ঢাকার একটি হোটেলে তামিমকে তলব করেছিল সাকিবের ঘটনার তদন্তে থাকা দলটি। সাকিব ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানিয়ে অপরাধ করে শাস্তি পেয়েছেন। সেখানে তামিম ছিলেন বাড়তি সচেতন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com