1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

পাঁচ বছরেও মেটেনি ইশারার জেদ!

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : নির্মাতা সোহানুর রহমান সোহান ২০১৫ সালে ‘জেদী’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন নবাগত ইশারা আজাদ। সিনেমাটির কিছু অংশের শুটিংও করা হয়। এরপরই হঠাৎ বন্ধ হয়ে যায় শুটিং।

দীর্ঘ পাঁচ বছর পার হলেও এই সিনেমার কাজ শেষ হয়নি। এ প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, ‘বিভিন্ন কারণে সিনেমার কাজ থেমে আছে। চলতি বছর পুনরায় শুটিং শুরু করব।’

জানা যায়, নায়িকা ইশারা অনেকটা জেদ করেই এই সিনেমা প্রযোজনার ঘোষণা দেন। কিন্তু কিছুদিন শুটিং করার পর শিডিউল নিয়ে বাহানা শুরু করেন শুভ। এরপরই মূলত শুটিং আটকে যায়। বিষয়টি জানার জন্য ইশারাকে ফোনে পাওয়া যায়নি।

‘জেদী’ সিনেমার সংগীতায়োজন করেছেন গায়ক কুমার বিশ্বজিৎ। এ নিয়ে তৃতীয়বারের মতো চলচ্চিত্রে সংগীত পরিচালনা করছেন তিনি।

আরিফিন শুভ-ইশারা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, আফরোজা বানু, ডিজে সোহেল ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন তুহিন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com