1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

আসছে কমেডি নাটক ‘খানবাড়ি বাড়াবাড়ি’

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : নতুন বছরের শুরুতেই গুণী নাট্যপরিচালক সকাল আহমেদ নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকটির নাম ‘খানবাড়ি বাড়াবাড়ি’। মূলত এই ধারাবাহিকটি একটি কমেডি ঘরানার গল্পের ধারাবাহিক। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন।
আপাতত প্রথম লটের শুটিং চলছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজসহ উত্তরার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে চার বোনের চরিত্রে অভিনয় করছেন পারসা ইভানা, কাজল সুবর্ণ, নিশাত প্রিয়ম ও সামান্তা।
নাটকে ইভানা অভিনয় করছেন কণা চরিত্রে, কাজল করছেন জুঁই চরিত্রে, নিশাত লতা চরিত্রে এবং সামান্তা অভিনয় করছেন হেনা চরিত্রে। তাদের বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইভানা বলেন, ‘সকাল ভাই একজন মেধাবী ও গুণী পরিচালক। দীর্ঘদিন পর তার পরিচালনায় ধারাবাহিক নাটকে কাজ করছি। যেহেতু এখানে আমাদের পাঁচ বোনকে ঘিরে নাটকের গল্প আবর্তিত, তাই আমরা ভীষণ উপভোগ করছি কাজটি।’
কাজল সুবর্ণ বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি অনেকটাই টম বয়ের মতো। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে দেখেছি অসাধারণ অভিনয় করতে। আমি আমার নিজের ভেতর নিশো ভাইকে লালন করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ নিশাত প্রিয়ম বলেন, ‘সকাল ভাইয়ের নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। বেশ যত্ন নিয়ে তিনি নাটকটি নির্মাণ করছেন। নাটকটিতে অভিনয় করে খুব ভালো লাগছে।’
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com