1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে রাস্তার গাছ কাটছেন মাদরাসার অফিস সহকারী

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে রাস্তার সরকারি কাছ কাটছেন ভেলুয়া এম.কে আলিম মাদরাসার অফিস সহকারী এনামুল কবীর ওরফে শিবলু।
সোমবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ভেলুয়া এতিমখানা মোড় থেকে টাঙ্গারপাড়া গ্রামীণ রাস্তার সরকারি দুটি একাশি গাছ কাটছেন ওই অফিস সহকারী।
সরেজমিনে দেখা যায়, ভেলুয়া ইউনিয়ন পরিষদের (গ্রামীণ) রাস্তার পাশে লাগানো সরকারি দুটি একাশি গাছ কাটছেন কিছু লোকজন। গাছদুটির ডালপালা কেটে ফেলা হয়েছে। একটি গাছের গুড়ালি অর্ধেকাংশের বেশি কাটা হয়েছে। কার নির্দেশে গাছ কাটছেন্ এমন প্রশ্নের জবাবে তারা বলেন ভেলুয়া এম.কে আলিম মাদরাসার অফিস সহকারী এনামুল কবীর ওরফে শিবলু আমাদেরকে গাছ কাটতে পাঠিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থল আসেন শিবলু। এ সময় তিনি বলেন, এটা আমাদের জমির পাশের গাছ। ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুমতি নিয়েই গাছ কাটতেছি। এতে আপনাদের সমস্যা কি? সরকারি গাছ নিয়ম না মেনে কেন কাটছেন? এমন প্রশ্নের জবাবে শিবলু বলেন, এখানে অনেক গাছ ছিল, বিভিন্ন লোকজন কেটে নিয়ে গেছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, গাছ কাটতে বাধা দেওয়ার আপনারা কে? আপনারা রির্পোট করেন। ওই রাস্তার গাছ দেখাশোনার কাজে নিয়োজিত থাকা নহিলা বেগম বলেন, গাছগুলো লাগিয়ে দীর্ঘ দিন যাবত পরিচর্যা করতেছি। হঠাৎ ১৯ এপ্রিল সোমবার সকালে শিবলু ও তার ভাই হুমায়ুন মিলে কাউকে কিছু না জানিয়ে গাছগুলো কাটতেছে।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় তারা গাছগুলো কেটে নিচ্ছেন।
এ ব্যাপারে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঞা মো: মিজানুর রহমান বলেন, আমি গাছ কাটার বিষয়ে কিছু জানি না।
আপনার অনুমতি সাপেক্ষে গাছ কাটতেছে নাকি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা নিজেদের গাছ কাটবে বলে আমাকে জানায় কিন্তু রাস্তার সরকারি গাছ কাটবে এটা আমি জানি না।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com