1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে নারী ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে উত্যক্ত করায় যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১

শেরপুর : শেরপুরে জেলা সদর হাসপাতালে কর্মরত এক নারী ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে উত্যক্তের প্রতিবাদ করায় আরেক ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে মারধর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তাৎক্ষণিক হাসপাতালের সামনের রাস্তা প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে শতাধিক বিক্ষুব্ধ ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট। বুধবার (২১ এপ্রিল) বেলা পৌণে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্যক্তকারী আরাফাত নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, সাইক মেডিকেল ইনস্টিটিউটের ম্যাটসের শিক্ষার্থী পপি আক্তার জেলা সদর হাসপাতালে ইন্টার্নশীপ করছিলেন। শহরের নারায়ণপুর এলাকার আরাফাত নামে এক যুবক পপিকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় দুপুরে পপির বন্ধু নাজমুল ইবনে হাফিজকে পিটিয়ে আহত করে আরাফাত, হালিম ও রনিসহ কয়েকজন। পরে পপির সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে জেলা সদর হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে উত্যক্তকারী আরাফাতকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com