1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

খাদ্য সংকটে পড়তে যাচ্ছে মিয়ানমারের ৩৪ লাখ মানুষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের কারণে মিয়ানমারের অর্থনৈতিক সংকট তীব্র হতে যাচ্ছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে দেশটির প্রায় ৩৪ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। বিশ্ব খাদ্য সংস্থা এক বিবৃতিতে বৃহস্পতিবার এই শঙ্কা প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের কারণে মিয়ানমারের উৎপাদন, নির্মাণ ও সেবাখাতে নিয়োজিত লোকজন চাকরি হারাচ্ছে। এছাড়া দেশটির খাদ্যপণ্যের দামও উর্ধ্বমুখী। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশটির ৩৪ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে।

বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর স্টিফেন অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক বেশি মানুষ চাকরি হারাচ্ছে এবং খাদ্য কিনতে অসমর্থ্য হয়ে পড়ছে। দ্রুত সংকট কাটাতে এবং খাদ্য সুরক্ষার একটি উদ্বেগজনক অবনতি রোধ করতে এখনি জোরালো পদক্ষেপ প্রয়োজন।’

সংস্থাটি জানিয়েছে, ফেব্রুয়ারির পর মিয়ানমারে চালের দাম পাঁচ শতাংশ এবং তেলের দাম ১৮ শতাংশ বেড়েছে। বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনের বাসিন্দারা খাওয়া কমিয়ে দিচ্ছে, কম পুষ্টিকর খাবার খাচ্ছে এবং ঋণের ভারে জর্জরিত হচ্ছে।

মিয়ানমারকে খাদ্য সহায়তা দিতে ১০ কোটি ৬০ লাখ ডলার সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনা বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com