1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে জাল টাকাসহ জনতার হাতে যুবক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জাল টাকাসহ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
জানা যায়, নন্নী বাজারে মেহেদী হাসান নামে ওই যুবক এক ব্যক্তির কাছ থেকে দই কিনে এক হাজার টাকার একটি জাল নোট দেয় এবং বাকী টাকা ফেরত নেয়। পরে পান-সুপারির দোকান থেকে ৪০ টাকার সুপারি কিনে আরেকটি এক হাজার টাকার জাল নোট দিয়ে বাকি টাকা ফেরত নেয়। এরপর মসলার দোকান থেকে মসলা কিনে আরেকটি এক হাজার টাকার জাল নোট দিলে দোকানদার এবং অন্যান্য ক্রেতাদের কাছে বিষয়টি ধরা পরে। পরে ওই যুবককে আটক করে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটনের নিকট পাঠালে তিনি নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন। জাল টাকাসহ আটক মেহেদী হাসান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রাজ গৌরিপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান একে এম মাহবুবুর রহমার রিটন বলেন, নন্নীতে কোন ধরনের অন্যায় কাজকে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হয় না।আমরা তাকে তিনটি এক হাজার টাকার জাল নোট ও একটি মোবাইলসহ থানায় প্রেরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com