1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়িতে বটছায়া যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : সেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক সংগঠন বটছায়ার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল হতে ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের এ সংগঠনটি।
জানা যায়, উপজেলার রাজনগর, মনাকুষা, ব্যাগপাড়া, বন্ধুপাড়া এবং পশ্চিম রাজনগরে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিনি, ছুলা বুট, খেজুর এবং টেস্টি স্যালাইন।
উল্লেখ্য, রাজনগর ইউনিয়নে গরীব অসহায় পরিবারের মাঝে ন্যুনতম সাহায্য-সহযোগিতা করতে এবং এলাকার অবহেলিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করে এগিয়ে নিতে বটছায়া যুব কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ। এরই ধারাবাহিকতায় করোনা সংক্রমণ রোধে বটছায়া যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে রাজনগর ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে সচেতনতার পাশাপাশি মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতকালে বস্ত্র ও কম্বল বিতরণ এবং মসজিদ-মাদরাসায় আর্থিক সাহায্য কুপন প্রদানসহ রাজনগরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com