1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শার্শায় পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ চোর আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট গ্রামে অভিযান চালিয়ে একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে বাগআঁচড়া ফাড়ি পুলিশ। এসময় মনিরুল ইসলাম (৩৮) নামে চোর সিন্ডিকেটের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার পাঁচভূলোট গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক মনিরুল শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস  জানান, বাগআঁচড়া জোহরা ক্লিনিকের সামনে থেকে সহিদ হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। জড়িত সন্দেহে মনিরুল ইসলামকে আটক করে। তার দেওয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পাঁচ ভূলোট গ্রামের ইউপি সদস্য নেছার উদ্দিন জানান, বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ মনিরুলের বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করেছে। পুলিশ জানায়, আটকৃত ব‍্যক্তি মনিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com