1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতি দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে ময়মনসিংহ বন বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়। অন্যান্যের মাঝে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) এর সভাপতি উকিল উদ্দিন ও আছমত আলী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি একেএম রুহুল আমীন বলেন, বন্যপ্রাণি হাতিকে উত্যক্ত করা যাবে না। তাই বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে এক সাথে সহাবস্থানের অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বন্যহাতি দ্বারা কেউ যদি নিহত হয় তার পরিবারকে ৩ লাখ টাকা, গুরুতর আহতকে ১ লাখ টাকা ও ফসলের ক্ষতি হলে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। এ জন্য ক্ষয়ক্ষতির ছবি তুলে থানায় জিডি করে সংশ্লিষ্ট বন কর্মকর্তার সাথে যোগাযোগ করে আবেদনের পরামর্শ দেন তিনি।
কর্মশালা শেষে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের মাঝে বন্যহাতি তাড়ানোর জন্য টিন, লাঠি ও কেরোসিন তেল বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com