1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মিভূত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কর্ণঝোড়া বাজারের সোলায়মানের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের মনিহারি, কাপড়, খাদ্যসামগ্রী, ওষুধ, জুতা, মোবাইল ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে যায়। সংবাদ পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্ণঝোড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রেজ্জাক বলেন, আগুনে বাজারের ২০ থেকে ২৫টি দোকানসহ ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com