1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

নুসরাতের আমন্ত্রণে তারকাদের ঢল

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের আমন্ত্রণে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে মিলিত হয়েছিলেন একঝাঁক তারকা।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের এ মিলন মেলা কারো জন্মদিন বা কোনো পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়। বরং নুসরাত জাহান পোশাকের একটি ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। এ উপলক্ষে এলাহি আয়োজন করেছিলেন নুসরাত ও তার বর নিখিল জৈন।

‘ইউভ’ ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন—মিমি চক্রবর্তী, পায়েল, তনুশ্রী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, জুন মালিয়া, ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত, মেক আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারসহ অনেকে। এদিন নতুন ব্র্যান্ডের পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন তারকারা। মঞ্চ কাঁপানোর তালিকায় ছিলেন—তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, সৌরসেনী মৈত্রের মতো টলিউড অভিনেত্রীরা। এছাড়াও মঞ্চ মাতান মডেল রোজা পারমিতা দে, শতরূপা পাইনসহ অনেকে।

এ শিল্পীরা কখনো ঘাগরা, রেডি শাড়ি, কখনো লং গাউন, কারুকাজ করা লাল থেকে ল্যাভেন্ডার গাউন পরে মঞ্চে হাজির হন।

নুসরাতের এই উদ্যোগে মূল হোতা তার বর নিখিল জৈন। নিখিল তাদের পারিবারিক ব্যবসা রাঙ্গোলি শাড়ির অন্যতম কর্মকর্তা। নুসরাতের নতুন ব্র্যান্ড ‘ইউভ’ রাঙ্গোলির একটি অংশ। নিখিল বলেন, ‘স্বপ্ন ছিল কিন্তু কোনো অনুপ্রেরণা ছিল না। সেটা নুসরাতের কাছ থেকে পেলাম। নুসরাত আমার কাছে এলো, তাই সম্ভব হলো। আমার স্বপ্ন হলেও ইউভের আত্মা নুসরাত।’

গত বছরের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে হয় বর ও কনে— দুই পক্ষের প্রথা মেনে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা‌ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com