1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

রুবেলের কাছে পপি স্পেশাল

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : মার্শাল আর্ট হিরো হিসেবে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব হয় মাসুম পারভেজ রুবেলের। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার। জুটি প্রথায় আবদ্ধ হননি। অভিনয় জীবনে ৫০জন নায়িকার বিপরীতে নায়কের ভূমিকায় সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

পর্দায় সহশিল্পী হিসেবে কোন নায়িকার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন? এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘সব নায়িকার সঙ্গেই ভালো কাজ হয়েছে। তারপরও তিনজনের সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগত। এরা হলেন—পপি, মৌসুমী ও পূর্ণিমা। তবে এর মধ্যে স্পেশালি পপির সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এর আগে ছিলেন কবিতা।’

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল। অভিনয় করেছেন প্রায় আড়াইশ’ সিনেমায়। ফাইট ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল তিনি। ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার সবগুলোই সুপারহিট। চলচ্চিত্রে এখন আর নিয়মিত নন এই চিত্রনায়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com