1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খুঁটির ওপর ৬৭ দিন

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকেই অনেক ধরনের বিশ্ব রেকর্ড গড়েন। এবার অন‌্যরকম এক বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছেন ভার্নন ক্রুগার। তার এমন কাণ্ডে অনেকের চোখ কপালে উঠে গেছে!

ক্রুগার দক্ষিণ আফ্রিকার ডালসট্রুম শহরের বাসিন্দা। তিনি এমন এক জায়গায় বাস করছেন যা বিস্ময়কর। শখের বসে একদিন, দুদিন হলেও না হয় কথা ছিল- তিনি সেখানে বাস করছেন দুই মাসেরও বেশি সময় ধরে। না, জায়গাটি কোনো দুর্গম পাহাড় চূড়া বা গহীন অরণ‌্য অথবা গভীর সমুদ্রের তলদেশে নয়, মাটি থেকে ৮০ ফুট উঁচু একটি খুঁটির ওপর স্থাপিত ব্যারেলে অর্থাৎ ড্রামের মধ্যে বাস করছেন তিনি। এটি একটি বিশ্ব রেকর্ড।

৫২ বছর বয়সি ক্রুগার স্কাই নিউজকে জানিয়েছেন, আমি কেন এখানে এসেছি ভুলে গিয়েছি। এখানে আসার ভালো কারণ ছিল। কিন্তু এখানে থাকার পর থেকে সেই কারণটা মনে করতে পারছি না।  আমি আনন্দিত। আমার নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছি। ২২ বছর আগে এভাবে ৫৪ দিন জীবনযাপন করেছিলাম। এবার ৬৭ দিন কাটাল। আমি এখন ৮০ দিন এখানে থাকার পরিকল্পনা করেছি।

ব্যারেল বা ড্রামের মধ্যে দাঁড়ানো বা বসা সহজ হলেও সেখানে দিনের পর দিন হাত-পা গুটিয়ে ঘুমানো কষ্টকর। ক্রুগার ১৯৯৭ সালেও এভাবে ৬৭ দিন থেকে রেকর্ড গড়েছিলেন। কিন্তু এখন আর তিনি তরুণ নেই। ফলে এবারের বিষয়টি তার জন‌্য চ‌্যালেঞ্জিং ছিল। তবে সাহস হারাননি তিনি। ক্রুগার বলেছেন, ৩০ বছর বয়সে কোনো কিছু না করার আসলে কোনো কারণ নেই। কিন্তু এখন প্রবীণ বয়সে এভাবে ৬৭ দিনের বেশি সময় জীবনযাপন করা সহজ ব্যাপার নয়। তারপরও এই কম জায়গার মধ‌্যেই মানিয়ে নিয়েছি। প্রথম সপ্তাহটি ছিল সবচেয়ে কষ্টকর। তারপর রুটিনের মতো করে নিজেকে অভ্যস্থ করেছি।

ক্রুগার রাতে কয়েক ঘণ্টা ঘুমান। হাত-পা গুটিয়ে রাখায় শরীরের ব্যথায় বেশিক্ষণ ঘুমাতে পারেন না। তবে আগেরবারের তুলনায় এবার তিনি খুব বেশি নিঃসঙ্গ বোধ করছেন না। কারণ এখন সোশ্যাল মিডিয়া রয়েছে। তিনি বলেন, এটি বেশ উঁচুতে। হেলিকপ্টার দিয়ে উঠতে হয়েছিল এবং সম্ভবত একইভাবে নিচে নামতে হবে।

৮০ ফুট উচুঁতে অবস্থিত এই ব্যারেলের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। খাবার নিচে থেকে দড়ি দিয়ে বালতির মধ্যে তার কাছে পৌঁছানো হয়। স্থানীয় রেস্তোরাঁগুলো থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। বৃষ্টি থেকে বাঁচতে ব্যারেলের মধ্যে প্লাস্টিকের ব্যবস্থা রয়েছে। বজ্রপাত একবার আঘাত হেনেছিল খুঁটিতে, যার চিহ্ন রয়েছে ব্যারেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com